এতিম পান্না
শিশু মেলায় এসে দেখি কাঁদছে শিশু পান্না সকল শিশুর মিলনমেলায় উবে গেলো কান্না। কান্না ছেড়ে পান্না মণি জুড়ে দিল গান সেই গানেতে ভেসে গেলো সব শিশুদের প্রাণ। পান্না সে যে এতিম মেয়ে করলো মাথা নিচু সকল শিশু দিলো এসে অর্থ কিছু কিছু। পান্না যখন কিনলো বেলুন কিনলো একটা বাঁশি সকল শিশুর ভালোবাসায় ফুটলো মুখে হাসি।
3 comments
আপনার আটিকেল ষনেক কিছু ফুটে ওঠেছে। অসাধারণ আটিকেল লিখলেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার জন্য
অনেক সুন্দর লিখেছেন।আশা করি সামনে আরো ভাল কিছু উপহার দিবেন।ধন্যবাদ।
আপনার লেখা কবিতাগুলো সত্যিই অনেক সুন্দর। আপনার মত চিন্তা চেতনা খুবই কম মানুষের ভিতরেই আছে। ধন্যবাদ আপনাকে।