read.cash Log in
@Adnan334 more from that month

চাউল ভুনা রেসিপি

এই বৃষ্টির দিনে ঘরে বসে চাউল ভাজা খেতে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের দেখাবো চাউল ভাজা প্রক্রিয়া করে চাউল ভুনা রেসিপি। এই রেসিপিটা অনেক মজার একটি রেসিপি।যারা তৈরি করতে পারেন না এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করার চেষ্টা করবেন। উপকরণ: ১) চাল-পরিমাণমতো ৷ ২) লবণ-স্বাদমত৷ ৩) পিয়াজ-১/২টি৷ ৪) কাঁচামরিচ-৪/৫টি৷ ৫) হলুদের গুড়া- পরিমাণমত ৷ ৬) তেল-পরিমাণমতো ৷ পদ্ধতি: প্রথমে একটি বাটিতে পরিমাণমত চাউল নিতে হবে ৷ তারপর স্বাদমত লবণ দিয়ে চাউল মাখিয়ে নিতে হবে ৷ তারপর চুলায় একটি পাত্র বসাতে হবে ৷ পাত্রটির ভিতরের অংশ যখন গরম হয়ে যাবে তখন লবণ মিশ্রিত চাউল পাত্রে দিতে হবে৷ তারপর চাউলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ৷ সবগুলো চাউল স্বাভাবিকভাবে ফুটে গেলে তখন চুলা থেকে পাত্রটি নামিয়ে একটি বাটিতে চাউল ভাজিগুলো রাখতে হবে ৷

এবার পিঁয়াজ এবং কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে ৷এরপর একটি প্যান বা কড়াই চুলাতে বসিয়ে পরিমাণমত তেল গরম করে নিতে হবে৷ এরপর সমস্ত উপকরণ অর্থাৎ পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং হলুদের গুড়া দিয়ে নাড়াচাড়া করতে হবে৷ সবগুলো মিশে যাওয়ার পর এবার ভেজে নেওয়া চাউলগুলো সেখানে দিতে হবে৷ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাউলগুলো হলুদ রঙের হয়ে এলে নামিয়ে ফেলতে হবে৷ তৈরি হয়ে গেল চাউল ভুনা রেসিপি ৷ এবার নিজেই বৃষ্টির দিনে বাসায় চাউল ভুনা করুন এবং পরিবেশন করুন৷

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.