জীবনের চরম বাস্তবতা
পরিচিত মানুষদের কাছ থেকে , যাদের কাছে আপনার প্রত্যাশা অনেক বেশি ছিলো! তারা আপনার হৃদয় তছনছ করে দেবে । আপনি ডুবতে থাকবেন ক্লান্তি আর হতাশায়! হতাশার পানি আপনার হাঁটু , বুক গলা পর্যন্ত ডুবিয়ে দেবে , আপনি যখন কোনো মতে নাক উঁচু করে শ্বাস টানতে চাইবেন হঠাৎ দেখবেন অপরিচিত কেও আপনার দিকে সাহায্যের হাত প্রসারিত করেছে ! আপনি তার হাত চেপে ধরবেন , সে আপনাকে টেনে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবে, এই অপরিচিত মানুষটাকে হয়তো আপনি গোনাতেও ধরতেন না কখোনো , আপনি ভীষণ লজ্জিত হবেন , বিস্মিত হবেন ! আপনি চড়াই উতরাই পার হবেন , আস্তে আস্তে সাফল্যের দেখা পাবেন , আপনার জীবনে আবার রঙীণ ফানুস উড়বে , আপনি আবার হাসিমুখে মেতে উঠবেন ! আপনি আবারো ভিড়বেন তাদের সাথেই যারা আপনাকে ধাক্কা দিয়েছিলো , আপনি ভুলে যাবেন আপনার অতীত ! একদিন হঠাৎ নিয়ন আলোয় তাকিয়ে দেখবেন আপনার বিপদে হাত পেতে দেয়া মানুষটিই আপনার আনন্দের আয়োজনে অনুপস্হিত । সে অযত্নে অলক্ষ্যে পড়ে আছে নীরবে ! হা হা হা , ইন্টারেস্টিং না !!!
4 comments
The reality is much harder.thanks for share with us .keep it up
thank you so much dear.
thank you so much for your great comment
যাদের কাছে আশা বেশি করবে ন দেখবেন সেই খুব যত্ন করে আপনার আশা ভরসা সব ভেঙে গুড়িয়ে দিবে।যাকে খুব বেশি ভালোবাসবেন ভরসা করবেন ,সেই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনার জায়গাটা ঠিক কোথায়।কিন্তু আমরা মানুষ ভুল মানুষের কাছেই এই আশা ভরসা গুলা বেশি করে থাকে যার জন্য আমাদের কস্ট পেতে হয়।