read.cash Log in
s@sudipta11 more from that month

কষা আলুর দমের রেসিপি:

উপকরণ:১. ভালো আলু ১ কিলো। ২. আদা বাটা ২ চামচ। ৩. পেঁয়াজ বাটা ৫ চামচ। ৪.রসুন বাটা ১ চামচ। ৫.চা মগজ বাটা ২ চামচ। ৬.পোস্ত বাটা ১ চামচ। ৭. কাজুবাদাম বাটা ১ চামচ। ৮.হলুদ ১ ১/২ চামচ। ৮. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চামচ। ৯. চেরা কাঁচালঙ্কা ১ চামচ। ১০. গরম মসলা গুঁড়া ১ চামচ। ১১. তেজপাতা ১/২ চামচ। ১২. গোটা জিরা ১/২ চামচ। ১৩. টক দই ৪ চামচ। ১৪. সরষের তেল ৪ চামচ। ১৫. টমেটো ২ টি। ১৬.চিনি ১ চামচ। ১৭. লবন পরিমাণ মতো। ১৮. ধনে পাতা কুচি ১ চামচ। প্রণালি: প্রথমে আলু সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভাজুন। বাজার গন্ধ বেরোলে টমেটো কুচি দিয়ে নাড়ুন।একটু চিনি দিন। ভাজা হয়ে গেলে আদা বাটা ,চাইলে মগজ বাটা, কাজুবাদাম বাটা, পেস্তাবাদাম বাটা , হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো , ফেটানো টক দই দিয়ে কষুন যতক্ষন না তেল ছেড়ে আসছে । এরপর আলু গুলো দিয়ে দিন। একটু জল দিন।ফুটে গেলে মাখা মাখা হয়ে এলে ঘি , চেরা কাঁচালঙ্কা , ধনে পাতা কুচি ও গরম মসলা ছড়িয়ে পরিবেশন করুন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.