একটি গল্প
আমার একটা অতীব লজ্জাজনক, অপমানজনক ঘটনা শেয়ার করছি। ঘটনা টা হয়তো কোনোদিনো ভুলবো না। কারন অতটা অপমান আমি আর কখনো কারো কাছে হই নাই। তখন আমি অমৃত লাল দে কলেজে পড়ি। শচীন স্যার এর মেস এ থাকতাম আমরা অনেকেই। তার মধ্যে একজন মেধাবী ছেলের সাথে আমার অনেকটা সময় কেটেছে। সবাই মেধাবী ছিল মেস এ, কিন্তু সে একটু আলাদা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। সাবজেক্ট বলব না, তাইলে তা কে চিনে ফেলবে অনেকেই। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি আর ওই ছেলেটা একসাথে কলেজ থেকে মেস এর দিকে আসতেছিলাম। মাঝখানের গলিতে যখন ঠিক তখনি ঘটনা টা ঘটলো। ঠিক কমিউনিটি সেন্টার এর সামনে বসে। কলেজ থেকেই দুজনে বেশ কথাবার্তা আর ফাজলামি করতে করতে আসতেছিলাম। হঠাৎ বন্ধুর একটা ফোন আসলো। আমি তখনো কি জানি বলতেছিলাম। হঠাৎ বন্ধুটি আমাকে সজোরে হাকিয়ে একটা চড় মাড়ল, আমার চোখে পরা চশমা টা রাস্তার অন্যপাশে পড়ে গেছিল ; একটুর জন্য ড্রেনের ভিতর পরে নাই,ভাগ্যিস চশমা টা ভাঙ্গে নাই । ব্যথা ও পাইছিলাম অনেকটা। সেই চড়টার কথা এখনো মনে আছে, কারন একে তো আমি কখনো এরকম চড় খাই নাই, তার উপরে আবার প্রিয় একটা বন্ধুর হাতে যা কে আমি অনেক ভালবাসতাম এবং সবার থেকে আলাদা ভাবতাম। বলা যায়, একধরনের আইডল ই ভাবতাম তা কে। বন্ধুর সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কখনো ভাবি নাই। আমি কারো সাথে আজপর্যন্ত এই ঘটনা শেয়ার ও করি নাই। আজব লাগছিল, বন্ধু টা একবার সরি ও বললো নাহ। আজকে হঠাৎ ঘটনা টা মনে পড়লো তাই শেয়ার করলাম।
No comments yet