read.cash Log in
@seikhmiraz more from that month

আমাদের দেশের আবহাওয়া কয়েকদিন ধরে এত খারাপ যাচ্ছে যে,প্রতিটা দিনের শুরু থেকে বেশিরভাগ সময়ই বৃষ্টি হচ্ছে। এই অনবরত ভারী বৃষ্টি হওয়ার ফলে আমাদের দেশের অনেক জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে।যেমন বন্যার পানির উচ্চতা বেড়ে নদী ভাঙ্গন দেখা দিচ্ছে যা প্রতিবছরেই হয়ে থাকে আবার অনেকের ঘরবাড়ি ভেঙে পানির নিচে তলিয়ে যাচ্ছে ।মানুষগুলো থাকার জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে যখন আমি টিভিটা চালিয়ে খবর দেখছিলাম তখন এক সাংবাদিক এই বর্ষার সর্বশেষ সংবাদ জানালো ,"কিছু কিছু জায়গায় পানির উচ্চতা এক থেকে দুই সেন্টিমিটার কমলেও বেশিরভাগ জায়গায় পানির উচ্চতা বেড়ে গেছে"। একেতো করোনাকালীন সময় চলতেছে তারপর আবার বন্যা ও ভারী বৃষ্টিপাত। এমন দুর্ভিক্ষে গ্রামের ও চরাঞ্চলের গরীব মানুষেরা যেন অনাহারে কাতর হয়ে পড়েছে। তাদের সাহায্যের জন্য সরকার যেন দ্রুত এগিয়ে আসে "ইনশাল্লাহ"।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.