read.cash Log in
@seikhmiraz more from that month

কাঁথার নিচে চাপা পড়ে থাকে দীর্ঘশ্বাস, আর বালিশে অশ্রুর দাগ কুয়াশার বৃষ্টিতে ভিজে জমে যাওয়া অনুভূতিগুলো, আবার ফিরে ফিরে আসে। ছিটকে বেরিয়ে আসা কান্না থামানোর, প্রাণান্ত চেষ্টা বিফল হয়ে যায় চেনা পথ বেয়ে নেমে আসে দীর্ঘ জলপ্রপাত, মরুভূমির বুকেও তো হয় বৃষ্টিপাত। তবু কারো কারো হৃদয় থাকে পাথরের মত, সে হৃদয় কাদামাটি বুঝে না সময় বয়ে যায়....ফুরিয়ে যায় অতি দ্রুত, শুধু দুজনের দূরত্ব ফুরায় না। পাথর অবলীলায় গেঁথে থাকে কাদামাটিতে, তবু চোখ ফিরে সে দেখে না সব গল্প লেখা থাকে বালিশের ফুল তোলা ওয়ারে, আর নকশী কাথার উল্টো পিঠে সেই গল্প আর কোনদিন বলা হবে না....। (নিজস্ব)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.