বলে দাও তাকে
বলে দাও তাকে সাহস করে বলে দাও তাকে ভালোবাস, বলে দাও তোমার মন তাকে নিয়ে জমে থাকা কথা। হলেও হতে পারে মিরাক্কেল, পেলেও পেতে পারো পূর্নতার দেখা। তাকে বলে দাও তার সাথে কাটাতে চাও জীবন, সুখে দুঃখে ছেড়ে যাবে না যদি না হয় মরন। তাকে বলে দাও তোমার তাকে নিয়ে স্বপ্ন দেখা, বলে দাও তাকে মনের সব কথা। আর কত জমিয়ে রাখবে মনের কথা মনে, সময়ের কথা সময়ে বলতে হয়, না হয় তুমি নিজেই হারিয়ে যাবে অসময়ে। তুমি বলে দাও তাকে তার জন্যে কতটুকু ভালোবাসা আছে তোমার মনে।
No comments yet