অনুশোচনা
- অপর্ণা - হুম - তোমার অনুশোচনা হয়না? - কি হয়না? - অনুশোচনা - অত শক্ত কথা বুঝিনা - আফসোস বোঝো, আফসোস? - বুঝি - আফসোস হয়না? - কিসের আফসোস? - তাও বুঝিয়ে দিতে হবে? - হ্যাঁ হবে - বড়লোক বর ফসকে গেলো, তাই আফসোস.. - তা হয় বৈকি, কেমন পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে পারতাম - চললুম - কোথায়! - ঝিয়ের খোঁজ করতে - ঝিয়ের মাইনে দেবে কে? - আরেকটা টিউশনি নেবো - তাহলে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিও - কেন? - এমনিতেই তো অফিস করে, ছেলে পড়িয়ে সেই তো রাত্তির করে বাড়ি ফেরো, তার ওপর আবার..! - আর উপায় কি বলো - আমি বলবো? যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও - তারপর? - তারপর আমার গরীব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে, আর আমার কোনো অনুশোচনা থাকবেনা! 🎥 অপুর সংসার (১৯৫৯) পরিচালক- সত্যজিৎ রায়
No comments yet