read.cash Log in
@sarwar more from that month

Poem-কবিতা

যে তোমাকে ভালোবাসে না, তাকে বুকটা চিরে রক্ত ঝরছে দেখালেও, সে তোমাকে বিশ্বাস করবে না। কেদেঁ কেদেঁ ভাসিয়ে দিলেও সে কখনো তোমাকে ভালোবাসবে না। অভিমানের তীব্রতায় ঠোঁটে ঠোঁট কামড়িয়ে রক্তাক্ত করলেও সেই বুঝবে না তোমার ব্যাকুলতা। আর, যে তোমাকে ভালোবাসে সে তোমার চোখ দেখে তোমার ভালোবাসার গভীরতা বুঝবে। সে খুঁজে পাবে সেই চোখে তাকে দেখার আকুলতা। থর থর কাপাঁ ঠোঁট দেখেই মাপবে কতটা ভালোবাসো তা বলতে চাওয়ার তীব্রতা। তাকে কখনো বলতে হবে না মুখে ভালোবাসো ঠিক কতটা। --স্বপ্না চৌধুরী.. ছবি..সংগৃহীত

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.