কবিতা - তোমার শহরে কারফিউ জারি
~লেখা - সরওয়ার আহমেদ তোমার নিরবতা আমারে অনেক কিছুই বুঝাইয়া দিতাছে, তুমি আমারে ছাইড়া যাইতে চাইতাছো তুমি মুক্ত হইতে চাইতাছো। আমি চাইছিলাম তোমারে গিট্টু দিয়া বাইন্ধা রাখমু, একটা গিট্টু ছুইট্টা গেলে আবার গিট্টু দিমু গিট্টু র উপর গিট্টু চলবো তবুও তোমারে ছাড়মু না ভাবছিলাম । কিন্তু যে ছাইড়া যাইতে চায় তারে কি আর বাইন্ধা রাখা যায়? আজ থেইকা তোমার হইয়া তোমার শহরে কারফিউ জারি ঘোষণা কইরা দিলাম তোমার শহরে আমি নিষিদ্ধ। - (২৪/০৯/২০) ছবি : শাহিনা শ্রাবনী
No comments yet