"সিদ্ধান্ত তো ভালোবাসার আগে নিতে হয়,ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব।
"সিদ্ধান্ত তো ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব।" আমরা প্রায়ই রিলেশন তৈরির পর ভাবি, ও আমার উপযুক্ত তো? ও একটু বেশি খিটখিটে কিংবা ওর অনেক গুলো ছেলে বন্ধু আছে বা একটু বেশি আধুনিক টাইপের কেমন যেন হ্যাংলা। ওর সাথে আমাকে মানায় না,তার কিছু দিন পর ব্রেকাপ। তাই এখনকার রিলেশন গুলো বেশি দিন টিকে না। তাই সিদ্ধান্ত ভালোবাসার আগে নাও,প্রথমে তার বন্ধু হও তার ভালো খারাপ সবটা জানো,তারপর যদি তোমার মনে হয় তুমি তার সাথে সারাজীবন থাকতে পারবে,তবেই সম্পর্কে যাও। ভালোবাসার পর তো তাকে আগলে রাখতে জানতে হয়। " প্রিয় জিনিস সবার আগে হারায়" এর প্রধান কারণ গুরুত্ব ও দায়িত্ব। আমরা রিলেশানের আগে যতটা গুরুত্ব ও দায়িত্ব পালন করি, রিলেশান করার পর তার ১০% ও করি না।তাই প্রিয় জিনিসটা হারিয়ে যায়। আসলে একবার ভালোবাসি বলে রেখে দিলেই সারা জীবনের জন্য সব দায়িত্ব শেষ হয় না।ধরুন আপনার ফল খাওয়ার ইচ্ছে বা স্বপ্ন, তাই আপনি গাছ লাগালেন কিন্তু আপনি কিছু দিন যত্ন করার পর দেখলেন ফল দিচ্ছে না তাই ওই গাছের প্রতি যত্নকরা ছেড়ে দিলেন।আর আপনার এক নতুন ধারনা হলে যে 'কোনো গাছই ফল দেয় না।' তাই অল্পদিনেই ফলের আশা করলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আর আপনি নিশ্চয়ই জানেন ভগবান ভালো জিনিষ খুব কম সংখ্যক পাঠায়,সবাই যদি ভালোবাসা পেয়ে যেত বা ভালোবাসতে শিখে যেত তাহলে ভালোবাসা অমূল্য হয়ে যেত,তাহলে এই শহরের দেওয়ালে অভাব বলতে শুধু দারিদ্রতার নাম লেখা থাকতো।তাই সবার কপালে ভালোবাসা জুটে না।আসলে কোনো মানুষকে ভালোরাখা খুব সহজ। চাইলেই অপরিচিত কাউকে খুশি করা যায়।কিন্তু কষ্ট দিতে হলে খুব আপন হতে হয়। কাছের মানুষ ছাড়া কষ্ট দেওয়ার মন্ত্র যে আর কারো জানা থাকে না। ভালোবাসায় দায়িত্ব নিতে শেখো,যত্ন করতে শেখো। বাইকে হয়ে যাওয়ার সময় শাড়ি এলোমেলো হয়ে গেলে শাড়ির কুচি না হয় তুমিই ধরে দাও,এতে সন্মান যাবে না কিন্তু ভালোবাসা বাড়বে। প্রতিদিন তিনবেলা সুস্বাদু খাবার পাওয়ার পরেও একদিন একটু হলুদ বেশি, লবণ কম খাবার হাসি মুখে খেয়ে না হয় তাকে সাপোর্ট করো,না হলে ছুটির দিনগুলোতে রান্না-বান্নার কাজে তাকে একটু আগিয়ে-যোগিয়ে দিও দেখবেন অনেকটা ভর্সা পাবে। দুইদিন পর পর মেয়েটাকে নিয়ে শপিং যাওয়ার চেয়ে সাপ্তাহিক ছুটির দিনে তাকে নিয়ে একবার নদীর ধারে বেড়াতে গেলেই তো হয়। প্রয়োজনে সেখান থেকে তাকে কিছু কাঠগোলাপ যোগাড় করে দিন বা খোঁপায় একটা কাঠগোলাপ গুঁজে দিন। মেয়েটা হাজার টাকার শপিং'য়ের চেয়েও বেশি আনন্দ পাবে। রাতে মাঝে মাঝে মেয়েটার বদলে নিজেই না হয় বিছানা পরিস্কার করে মশারীটা টাঙালেন, তার ওপর বিছানায় যে প্রতিরাতেই দু'টো বালিশ থাকতে হবে, এটার কোনো ব্যাখ্যা নেই। নিজের বুকে জড়িয়েই তাকে নিয়ে ঘুমিয়ে পড়ুন। মেয়েটা রাগ করলে পাচঁবার সরি বলে দিন, তাতেও কাজ না হলে দশ-বার কান ধরে উঠ-বোস করুন। দেখবেন মুচকি হাসি দিয়ে সব রাগ জল হয়ে যাবে। ভালোবাসা টাকা পয়সা,দামী গিফট, দামি খাওয়ার কিছু চায় না, ভালোবাসা চায় একটু সময়, একটু কেয়ার, একটু সাথে টাইম কাটানো, একটু মানসিক সুখ। এইটুকু যদি দিতে পারো তবেই একটা সম্পর্ক সুদীর্ঘ হয়। আবার দেখা যায় কোন সম্পর্কে এগুলো প্রথম প্রথম থাকে তারপর শুরু হয় অধিকার,রাগ অভিমান ঝগড়া, চাহিদা হ্রাস ও তারপর বিচ্ছেদ।এখানে আপনার দোষ নেই কারন সে তোমার জন্য নয়,যে থাকার সে থাকবে যে যাওয়ার তাকে হাজারো মায়ার শক্তি আটকাতে পারবে না। নদীর স্রোত কি কখনো থামতে দেখেছো? আমি বলি কি ভালোবাসতে হলে অই শান্ত শীতল নদীর মতোই ভালোবাসো। যা কখনো থমকে দাঁড়ায় না বয়ে চলে আপন মনে।🖤 লেখা: প্রিয়
No comments yet