read.cash Log in
@sarwar more from that month

কবিতা-Poem

প্রেমময় প্রত্যাবর্তন অনুশ্রী চোখ খোলো, কথা বলো এক বরণ উৎসব যে আজ তোমাকে ঘিরে প্রথম সকালের লাল অর্ক- সুরে সুরে ডাকছে তোমায়। সুর হারানো নিসর্গশোভা- চোখ খুলেছে, কান পেতেছে। বর্ষার দুপুরে রিম ঝিম ঝিম ঝিম শারদীয় প্রশস্ত অভ্রে সাদা মেঘেদের খেলা মৃত্তিকাগৃহে কাশফুলেদের সরল নৃত্য সূর্যাস্ত ছেপেছে তোমার দরাজ কপালে রক্তিম বর্ণমালা। তারপর প্রতীক্ষিত প্রেমময় প্রত্যাবর্তন চো...খ! চোখ খুলেছে অনুশ্রী মুক্তা-বাঁধা চোখে লেখা ভালবাসি তীব্র অভিলাষে জড়িয়ে ধরেছে দুহাতে ঠোঁট বেয়ে বইছে উষ্ণ দীর্ঘশ্বাস- সুর আসে, সুর যায়, ভালবাসি, ভালবাসি। -সরওয়ার আহমেদ ছবি: মৃণালিনী

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.