গাজরের হালুয়া
গাজরের হালুয়া উপকরণ: মাঝারি আকৃতির গাজর কুচি - ৮/১০ টি ঘি - ১ টেবিল চামচ চিনি - ১/২ কাপ দুধ - ২ কাপ খেজুর কুচি - ১ কাপ এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ কাজুবাদাম,কাঠবাদাম কুচি - পরিমান মত খোয়া - ১/২ কাপ প্রণালী: ১। প্রথমে একটি প্যানে ঘি দিয়ে এতে গাজর কুচি দিয়ে দিন। ২। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট গাজর রান্না করুন। ৩। এবার গাজর কুচির সাথে চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। ৪। তারপর এতে দুধ মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন। ৫। এরপর এতে খেজুর কুচি, এলাচ গুঁড়ো, কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি, মাওয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ৬। এবার এটি ১০-১৫ মিনিট বা পানি না শুকানো পর্যন্ত রান্না করুন। ৭। বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া। নিয়মিত পোস্ট পেতে ফলোয়ার করে সাথে থাকুন
No comments yet