read.cash Log in
@sarwar more from that month

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎসভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন-মাঝে লাগিনি নাথ, কোনো কাজে-- শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন্‌। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে এই দিয়ো মোর মান ~ রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি) ছবি: পিন্টারেস্ট

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.