read.cash Log in
@sarwar edited more from that month

Poem-কবিতা

অভিযোগের নীল রং💙 প্রতিটা দিন নতুন রঙের সাজতে হয়, এই রং ভালোবাসার রঙ কিনা জানি না, হতে পারে হুমায়ূনের লেখা সেই রুপার পরিচ্ছেদ‌। তোমার উন্মুক্ত আকাশের নীল রং হয়ে থাকতে চেয়েছিলাম,হয়তো কালো মেঘে ঢেকে গিয়েছিল সেই আকাশ নেমেছিল অঝোরে বৃষ্টি দুই আঁখি হতে। এক একটা দীর্ঘশ্বাস সেই অনিশ্চিত গল্পের কথা মনে করিয়ে দেয় আজও। মনে করিয়ে দেয় সেই খুনসুটি আর অভিমানের এক উপন্যাস। আচ্ছা জমে থাকা কষ্টগুলো মিশে যাবে কি এই নীলে? আমার পরনের সেই নীল শাড়ি আর আলতো মুখে হাসি নিয়ে আবার কি দেখা হবে তোমার সাথে! আবারো কি ঠাঁই পাবো তোমার বুক পাজরে। আমাদের প্রতিটি স্মৃতি না হয় মহাকাল হয়ে সামনে আসুক। প্রতিটি অশ্রুর ফোটা জমা হয়ে থাকুক অভিযোগের শেষ পাতায়। 📷📷 #কাব্যের_শহর📷 লেখক ঃMD sarwar ছবি ঃ Kanij Fatema

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.