পরিণতা
ভালবাসা খুব গভীর জিনিস। যা সহজে ভোলা যায় না আবার কাউকে সহজে ভালবাসাও যায় না। "কাউকে ভালবাসলে এক শতাব্দী পর্যন্ত তাকে ভোলা যায় না" জানি না কতটা সত্য। তবে এটি বিশ্বাস করি। কেউ মরে গেলে বা দূরে চলে গেলেই সে জীবন থেকে মুছে যায় না।তেমন আবার কেউ কাউকে একটু সাহায্যেেেের হাত বাড়িয়ে দিলে সে কারো ভালবাসা হয়ে যায় না।এতই যদি সস্তা হতো তবে ভালবাসার কোনো মুল্য থাকতো না। ভালবাসা কখন কাউকে কষ্ট দিতে শিখায় নায়। তবে নিয়তি তো কারো কথায় চলে না তোমার নিয়তিতে যদি তোমার চাওয়া মানুষটির ভালবাসা না থাকে তবে তুমি কি ভাবে তার হবে। তবে কখন ভুল মানুষের ভালবাসার স্বপ্ন দেখা জীবনের সব থেকে বড় ভুল।হয়ত তার অনেক টাকা, পয়সা, সম্নান থাকতে পারে তবে তার পিছনে যে অন্ধকার জগৎ থাকতে পারে যাতে একবার ডুবে গেলে আর বের হওয়া সম্ভব না। তাই কাউকে ভালবাসার আগে তার মনকে জানুন তাকে জানুন, তবে প্রকৃত ভালবাসা খুজে পাওয়া যাবে। তোমার ভালবাসার পথিক।
3 comments
ভালবাসা একটি পবিত্র বিষয়। ভালবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। বাবা মা,ভাই, বোন, বন্ধু দের সাথেও আমাদের ভালবাসার সম্পর্ক থাকে।
প্রকৃত ভালোবাসায় ছাড়াছাড়ি নাই। আছে মান অভিমান রাগ। মানিয়ে নিলেই পারফেক্ট। সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
ভালোলাগা আর ভালোবাসা এক নই।ভালোবাসা কঠিন ব্যাপার, অনেকে জানেনা। অনেকে ভালোবাস পেয়ে ও হারিয়ে ফেলে ভালোবাসা কি সেটা বুঝেনা।