read.cash Log in
m@mamunkhan more from that month

খুব কাছের বলতে কি আদৌ কেউ আছে? কত কাছের মানুষের কথায় ক্ষতবিক্ষত হয়ে যায় অন্তর! কত গভীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় মুহুর্তেই! পাহাড়সম বিশ্বাস ছিল যার প্রতি, অবিশ্বাসের দেয়াল উভয়ের মাঝে দাঁড়িয়ে যায় সহসাই!!! মানসিক কষ্ট যা ই আপনি পেয়ে থাকেন এই দুনিয়ার জীবনে, তার সিংহভাগই তো আসে এই কাছের মানুষদের থেকে। এ পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ফোরন হয় মানুষের এই ছোট্ট অন্তরে আর তা হয় মানুষের কারনেই।😢 এরই নাম দুনিয়া। গেঁথে নিন অন্তরে, এই দুনিয়া আপনার বাড়ি নয়। এখানকার কষ্টগুলোও চিরস্থায়ী নয়। দেখবেন, কষ্টগুলো তখন আর অসহ্য মনে হবে না। শত বিপদেও খুব সহজেই বলতে পারবেন, “আলহামদুলিল্লাহ”। বিশ্বাস করুন গভীরভাবে, আপনার একমাত্র বন্ধু আপনার রব। যিনি আপনাকে মায়ের পেটে পেলেছেন, যখন আপনার কোন বন্ধুই ছিল না। কবরের একাকিত্বে যদি কেউ সাথী হয়, তাহলে হবে একমাত্র তাঁরই রহমত ও দয়া। তাঁকে সন্তুষ্টু রাখাই যদি হয় আপনার একমাত্র চাওয়া পাওয়া, কে দুরে সরে গেলো, কে ই বা কাছে আসলো, খুব একটা ভাবান্তর আর হবে না কখনই।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.