read.cash Log in
@faruk420

ভালোবাসার শেষ পরিনতি

ডাক্তার মাত্র ই বললো আমি আর মা হতে পারবো না।রিপোর্ট টা দেখে রীতিমত আমি চমকে উঠলাম, কি জবাব দিবো হাসবেন্ড কে? আমি নোহা আমার বিয়ে হয়েছে আজ ৬বছর, সম্পর্ক করেই বিয়ে হয়েছে, দেখতে সুন্দর ছিলাম না তেমন তবে আমাদের ভালোবাসা সুন্দয্য দেখে হয় নি হয়েছিলো মন দেখে একে-অপরের।পরিচয়, প্রেম,হঠাৎ একদিন বিয়ে হঠাৎ বিয়ে হওয়ার কারন ছিলো.. আমার ফ্যামিলি যখন জানতে পারলো আমি অন্য কোথাও রিলেশন ছিলো তারা আমাকে জোর পূর্বক বিয়ে দিতে চাচ্ছিলো তাই আমরা পালিয়ে বিয়ে করি! আমার স্বামী নাবিল তখন তার স্টুডেন্ট লাইফ বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা, কিন্তু পরিবারের কারনে বাধ্য হয়েছি পালিয়ে বিয়ে করতে বিয়ে করার পরে নাবিল ছোট খাটো একটা জব করছিলো।ঢাকা শহরে থাকা চারটে খানি কথা নয়...নাবিল যেই বেতন পেতো জব করে তা দিয়ে অনেক কষ্টে ডাল ভাত খাওয়া যেতো কিন্তু সচ্ছল ভাবে চলাচল করা যেতো না। আমি বাধ্য হয়ে জব খুঁজা শুরু করলাম, পেয়েও গেলাম ছোট একটি জব,সেদিন নাবিলের সাথে আমার খুব ঝগড়াঝাটি হয়,ওর একটাই কথা জব করতে দিবে না কিন্তু আমি ওর অবাধ্য হয়ে জবে জয়েন্ট করি আসতে আসতে আমাদের বিবাহিত জিবনের ২বছর হয়ে গেলো এখন তো এটা বেবি চাই আমার শ্বশুর-শ্বাশুড়ির একটাই কথা।কিন্তু তখন আমি বেবি চাইতাম না চাইতাম আরো কয়েক বছর পরে বেবি নিবো কিন্তু কে জানতো এই কয়েক বছর পর ই আমার জিবন ধ্বংস করে দিবে জিবন টাকে মরিচীকা বানিয়ে দিবে, জিবন নামের রেল গাড়ি টা কিছুক্ষণ এর জন্য থেমে গেলো মনে হচ্ছিলো আমার বেঁচে থাকা টা মূল্যহীন.... চলবে..... গল্প-ভালোবাসার শেষ পরিনিতি💔

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.