read.cash Log in
@faruk420

একজন নেশাগ্রস্ত মানুষের মতো মাতাল হয়ে বলতে এসো না যে তুমি চলে গেলে আমি আরও ভালো কাউকে পাবো! তুমি সময়ের দিকে তাকিয়ে দেখো একবার, ৪ বছর আছি একসাথে, লক্ষাধিক স্মৃতি জমে গেছে, কে দিবে এই স্মৃতির দাম? যেতে চাইলে এই স্মৃতির ভার নিয়ে যাও,আমি পারবো না স্মৃতিকে আঁকড়ে ধরে অমানবিক জীবন ধারণ করতে! কি জানি বললে, সব ঠিক হয়ে যাবে? তুমি কি ভাবছো এটা শারিরীক রোগ যে কাল বাদে পরশু ঠিক হয়ে যাবে? শারিরীক রোগের ঔষধ আছে কিন্তু তুমি চলে গেলে আমার মানসিক রোগ ধরবে,এই রোগের ঔষধ আমি পাবো কই? যদি যেতেই হয় তবে ভালো থাকার ঔষধ দিয়ে যাও, আমি মানসিক রোগ নিয়ে বেঁচে থাকতে পারবো না! এক কাপ চা থেকে শুরু করে এক পা দুই পা করে দুজনের হেঁটে চলা অব্দি আবেগ আর বাস্তবতায় ঘেরা প্রতিটা মুহুর্ত আজ জীবনকে আকড়ে ধরে আছে, আমি এইসব মুহুর্ত ছেড়ে যাবো কই? আমি কোথাও যেতে পারবো না, তুমি চলে গেলে এইসব মুহুর্ত নিয়ে যাও,আমি পারবো না রাত জেগে কান্না করে নিজেকে অসহায় ভাবতে! ভুলে যাওয়া কি এতো সহজ? সম্পর্কটা এতো সহজ ছিলো না, যত সহজে ভুলে যাওয়ার কথা বলছো তুমি। যতটা ভালোবাসা ছিলো এতোদিন তা ভুলে যেতে হলে এই জীবন খুব যথেষ্ট নয়। মনে পরবে ততই যত ভুলে যেতে চাইবো, তার চেয়ে ভালো কিছু বলো, যাতে মনে না পরে কিংবা ভুলে গিয়ে ভালো থাকা যায়। অথবা তুমি থেকে যেতে পারো, আসলেই ভুলে যাওয়া অনেক কঠিন, যতটা কঠিন ১০° তাপমাত্রায় ২ ঘন্টা পানিতে ডুবে থাকা,হয়তো শ্বাস থাকবে কিন্তু জীবন ততোক্ষণে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে!🙏💔💔

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.