ইলিশ মানচুরিয়ান রেসিপি উপকরণ : ইলিশ মাছ ৮ টুকুরো। পেয়াজ কুচি ৪ কাপ। রসুন বাটা ১ চামচ। আদা বাটা ১ চামচ। জিরা পাউডার ১ চামচ। টক দই ১ টেবিল চামচ। পানি ৩ টেবিল চামচ। আস্ত রসুন ৫ টি। এলাচ গুড়ো ১ চিমটি। কাচা মরিচ ৫ টি। ধনে পাতা কুচি পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো।
তৈরি করার নিয়ম: এক চামচ লবণ দিয়ে ইলিশ মাছের টুকরো গুলো মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। এর সাথে যোগ করুন রসুন বাটা পেয়াজ। খেয়াল রাখবেন যেন টুকরো গুলো দুই পাশে ভালোভাবে লাগে।
একটি গরম পাএে তেল গরম করে পিয়াজ দিয়ে ১০ মিনিট অল্প আচে ভাজুন। এরপর এতে বাকি সব মসলা আধা বাটা পানি লবণ যোগ করুন।
৫ মিনিট অল্প আচে রান্না করুন। এবার মাছের টুকরো গুলো এক এক করে পাএে দিন।প্রতিটি পাশ ৭ মিনিট ধরে মোট ১৪ মিনিট মধ্যম আচে রান্না করুন।
এ সময় হাড়ি টি ঢেকে রাখুন।তেল উপরে উঠে এলে নামিয়ে ফেলুন।নামানো আগে কাচা মরিচ ও ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। এরপর আপনার মতো করে পরিবেশন করুন।
6 comments
আনকমন একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই রেসিপি সম্পর্কে আমার জানা ছিল না।আপনার আর্টিকেল থেকে নতুন একটা রেসিপি সম্পর্কে জানতে পারলাম ।আমি আপনাকে সাপোর্ট করি আশা করি আপনিও আমাকে সাপোর্ট করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ আপনার অভিমত ব্যক্ত করার জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ...........
i never tasted this food....but looks delicious...thanks for sharing
Elish mas pray sobai posondo kore. Donnobad elish manchurin recipeta Share korar jonno.
ধন্যবাদ ভাইয়া সবসময় পাশে থাকার জন্য