তাজা সবজির সালাদ রেসিপি
আপনাদের জন্য আবার নিয়ে এলাম অতি সহজ একটি সালাদ রেসিপি, যা অতি সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। চলুন কিভাবে তৈরি করতে হয় জেনে নিই:
উপকরণ : গাজর ২ টি। মুলা ২ টি। খিরা ২ টি। টমেটো ৪ টি। কেপসিকাম ১ টি। পেঁয়াজপাতা ১ আটি। পেঁয়াজ কলি ৬ টি। লেটুস পাতা পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: সব সবজি ধুয়ে নিন।গাজর খোসা ছাড়িয়ে ৬ সে.মি লম্বা ফালি করে নিন। মুলা লাল খোসা সহ গোল করে চাক করে নিন। খিরা খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে নিন।এবং টমটো ও কেপসিকাম ও লম্বা টুকরো করে নিন।
পেঁয়াজপাতা ও পেঁয়াজ এর খোসা ছড়িয়ে নিন।পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা লম্বা করে আগা কেটে নিন।ছোট আকারে লেটুস পাতা নিন। একটি পাএে সবজি গুলো রং মিলিয়ে নিজের মতো করে সাজিয়ে নিন।সবজির উপর বরফ কুচি দিতে পারেন। পরিবেশন আগে ফ্রিজ রেখে পরিবেশন করতে পারবেন।
ধন্যবাদ @Adnan334 ভাই সব সময় উৎসাহ এবং সাথে থাকা জন্য
1 comment
তাজা সবজির সালাদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য অনেক কাজে আসবে।