read.cash Log in
@abanik111 more from that month

সিঙ্গারা

প্রিয় বন্ধুরা শুভ সকাল।

আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আসলাম।আজকে রেসিপিটি অসাধারণ হবে আশা করি।আটিকেল টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে রেসিপিটি। বাহির না গিয়ে অতি সহজে বাড়িতে মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করবেন চলুন জেনে নিই।

উপকরণ : আলু ৩ টি বড় সাইজ মটরশুঁটি হাফ কাপ। পেয়াজকুচি ১ টি। মরিচ ৩ টি। লবণ পরিমাণ মতো। তেল ১.৫ টেবিল চামচ আর ২ টেবিল চামচ ভাজার জন্য জিরাগুড়া ১/২ চা চামচ। ময়দা ১ কাপ। তৈরি করার নিয়ম: মটর গরম পানিতে দিয়ে সেদ্দ করতে দিয়ে আলু মটীের মতো ছোট ছোট কিউব করে কেটে ফেলুন। পেয়াজ মরিচ কুচি করে নিন। এবার চুলায় কড়াইতে ১.৫ চামচ তেল দিয়ে তপল গরম করে নিন পেয়াজ কুচি মরিচ কুচি ভালো করে ভেজে নিন।তেজপাতা দিন। আলু দিয়ে দিন। ভালো করে মিশিয়ে একটু পর লবণ ১ চা চামচ পানি ৩ টেবিল চামচ দিন।

সিদ্ধ মটরশুঁটি দিয়ে দিন ঢেকে মাঝারি আচে সিদ্ধ করতে থাকুন।সিদ্ধ করতে দিয়ে ময়দা একটি পাএে দিয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিন।যদি পানি লাগে যোগ করুন। এরমাঝে মটরশুঁটি গুলো হয়ে গেলে খুব নরম হবে যেন নাড়তে গেলে ভেঙ্গে না যায়।টেস্ট টিক আছে কিনা দেখুন। হয়ে গেলে জিরাগুড়া মাখিয়ে নামিয়ে ফেলুন ঠান্ডা হওয়া অবধি রাখুন। এবার ভালো করে ময়দা মেখে এবার ৮ ভাগ করে ছোট ছোট গোল রুটি মাঝে কেটে নিন।আলু মিক্স গুলো ১৬ ভাগ করুন গোল করে রাখুন ছোট বলের মতো। এবার সিঙ্গারার জন্য প্রতিটা হাফ রুটির দুই প্রান্ত ছবির মত করে অল্পপানি দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দিন।পানের খিলি মত কোণা হবে।রুটিটা হাতের তালু কোণের মাঝে মত করে ধরে আলুর ছোট গোল করে পুর গুলো ভরে দিন।ভরা হলে একটু পানি লাগিয়ে ছবির মত ভাজ করে নিন। তিন দিক দিয়ে তিন কোণা হবে ছবির মত। এবার উল্টে সিঙ্গারা কে নিচের তিন কোণা সমতল করে বসিয়ে দিন।এইবার কড়াইতে ডুবো তেলে ভেজে নিন সোনালি রং করে। ★এইবার গরম গরম সিঙ্গারা সাভিং ডিশে সাজিয়ে টমটো সস দিয়ে পরিবেশন করুন ★

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.