read.cash Log in
@abanik111 more from that month

ইলিশ পাতুড়ি

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ???? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমি ও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি সবাই **লাইক** **কমেন্ট** করে সাথে থাকবেন। আসুন জেনে নিই রেসিপি টি কিভাবে তৈরি করতে হবে 👇👇👇👇

উপকরণ : ইলিশ মাছ বড় করে কাটা ৪ টুকরো। পেয়াজ কুচি ১ কাপ। কাচা মরিচ ৮ টি। সরিষার তেল ৪ টেবিল চামচ। লবণ পরিমাণ মতো। লেবুর রস ১ টেবিল চামচ। হলুদ গুড়া সিকি ১ চা চামচ। লাউ পাতা ৮-১০ টি। তৈরি করার নিয়ম: লাউপাতা গরম পানিতে এক মিনিট ভাপে রেখে পানি ঝারিয়ে রাখতে হবে। মাছ ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখতে হবে। একটি পাএে তেল গরম করে মরিচ ও পেয়াজ ভেজে নিতে হবে।

ভাজা পেয়াজ মরিচ ভালো করে চটকিয়ে লেবুর রস মাখিয়ে মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে।

মসলা মাখানো মাছ লাউপাতার ভালোভাবে মুড়িয়ে একটি সসপ্যানে নিয়ে সুন্দর সাজিয়ে ঢেকে গরম পানি ভাপে বেশ কিছু ক্ষণ রেখে দিন। এরপর ভালোমতো হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন।

আমার আটিকেল পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 😊😊😊😊 PLEASE SUBSCRIBE ME 🙏🙏🙏🙏

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.