ডাব চিংড়ি
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ??? আশা করি সবাই ভালো আছেন।আবারো আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি অনেক মজাদার এবং অনেক এর প্রিয় একটি রেসিপি হবে আশা করা যাই। আসুন জেনে নিই কিভাবে তৈরি করতে হবে 👇👇👇
উপকরণ : কচি ডাব ১ টি। চিংড়ি মাছ ১ কাপ। রসুন ৩ কোয়া। কাচা মরিচ ৪ টি। পোস্ত বাটা ২ চা চামচ। সরষে বাটা আধা কাপ। সরিষার তেল আধা কাপ। হলুদ গুড়া সামান্য। লবণ পরিমাণ মতো। পানি পরিমাণ মতে। তৈরি করার নিয়ম: চিংড়ি মাছের হালকা লবণ ও হলুদ মাখিয়ে অল্প সরিষার তেলে হালকা করে ভেজে নিন। এবার মাছ গুলো তুলে নিয়ে ওই প্যানে আরেকটু সরিষার তেল দিয়ে কাচা মরিচ ও ফোড়ন দিন। এবার পোস্ত ও সরষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
একটু ভাজা হলে চিংড়ি মাছ গুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। দরকার হলে একটু পানি দিতে পারেন। এরপর ডাবের মুখ টা কেটে ডাবের জল গুলো বের করে নিন। ডাবের মুখ টি ভালোভাবে কেটে চিংড়ি মিশ্রণটি ডাবের ভেতর চামচ দিয়ে ঢুকিয়ে ডাবের শাশ সাথে ভালো করে মিশিয়ে দিন। এরপর ডাবের মুখটা আটা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিন।
এবার ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রা আধা ঘন্টা বেক করুন। চাইলে কয়লার আগুনে ডাব পুড়িয়ে নিতে পারবেন। ওভেন থেকে গরম গরম বের করার পর পরিবেশন করতে পারবেন। ★ আপনার ইচ্ছামত রেসিপিটি পরিবেশন করতে পারেন ★ লাইক, কমেন্ট,সাবক্রাইব করে পাশে থাকুন 😊😊😊🙏🙏🙏🙏 ধন্যবাদ।
3 comments
খুব সুন্দর রেসিপি ভাইয়া, আপনার রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ আপনার রেসিপি গুলো সবই আনকমন।
সব সময় এরকম উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য ভালোবাসা রইল ভাই ❤️ পাশে থাকুন সব সময়
অবশ্যই থাকব আশা করি আপনিও থাকবেন আমার পাশে।