টমেটো ও বাঁধাকপি সালাদ
শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি সহজ রেসিপি যা বাড়িতে অতি সহজে আপনি তৈরি করতে পারবেন। চলুন কিভাবে তৈরি করতে হবে জেনে নিই।
উপকরণ : কচি বাঁধাকপি ১ টি। টমটো ছোট ৬ টি। তিল ভাজা খোসা ছাড়ানো।১ চা চামচ। শুকনো মরিচের গুড়ো ১/২ চা চামচ। লবণ ১ চা চামচ। রসুন কুচি ২ টেবিল চামচ। তেল ২ টেবিল চামচ। তৈরি করার নিয়ম : কচি বাঁধাকপি নিয়ে ধুয়ে কুচি করে কেটে নিন। টমটো ও কুচি করে কেটে ধুয়ে নিন এবং বাঁধাকপি সাথে মিশিয়ে নিন। রসুন ছেঁচে তেলে ভেজে নিন।
তেলসহ ভাজা রসুন মরিচের গুড়াঁ লবণ, তিল, বাঁধাকপি, টমটো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এখন আপনি ইচ্ছা মত পরিবেশন করতে পারবেন।
1 comment
বাঁধাকপির সালাদ আমার অনেক প্রিয় খাবার। বাঁধাকপির সালাদ অনেক পুষ্টিকর।এই সালাদ যে কোন সময় খাওয়া যায়।