ফুলকো ইলিশ
প্রিয় বন্ধুরা, শুভ সকাল আশা করি সৃষ্টিকর্তার কৃপায় মহামারী মধ্যে সবাই কে ভালো রেখেছে। আমি ও সৃষ্টিকর্তার কৃপায় আগে থেকে অনেক টা ভালো আছি 😊😊। আজ আপনাদের জন্য নতুন মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আগের রেসিপি মতো আপনাদের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আসুন জেনে নিই কিভাবে রেসিপি তৈরি করতে হবে 👇👇👇👇
উপকরণ সমূহ : ইলিশ মাছ ১ টি। সরিষা গুড়া ১/২ চা চামচ। পেয়াজ কুচি ২ টি। গোল মরিচ গুড়া ১/২ চা চামচ। কাচা মরিচ কুচি ৩ টি। সিরকা ১ টেবিল চা চামচ। ডিমের সাদা অংশ ২ টি। ডিমের কুসুম ২ টি। তেল ভাজার জন্য ১১/২ কাপ। লবণ পরিমাণ মত। পানি পরিমাণ মত। যেভাবে তৈরি করতে হবে: মাছ এর আশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে নিতে হবে। দুপিঠের মাছ মাঝখানে কাটা থেকে আস্তে ছাড়িয়ে নাও। একটি হাড়িতে মাছ নিয়ে পেয়াজ, কাচা মরিচ, লবণ,সিরকা আর অল্প পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন।মাছ সিদ্ধ হলে নামিয়ে ফেলুন। মাছ উলটা করে রুটি বেলার পিড়িতে রাখুন।লম্বা মাছের মাঝখানে দাগের উপর কেটে নিন।
কাটার পর মাছের কাটা দেখা যাবে বা হাতে ধরলে তা অনুভব হবে এবং তা আপনি ছুরি দিয়ে নিয়ে ফেলতে পারবেন। মাছের কাটা গুলো নিয়ে ফেলুন লক্ষ্য করবেন মাছ ভেঙ্গে না যাই।এবার মাছ ৫ সে.মি করে কাট এবং আগের মত করে মাছের কাটা গুলো বের করে নিন।
ডিমের সাদা অংশ জমা করে ফেটে নিন। ডিমের কুসুম ফেটে তার সাথে লবণ, গোল মরিচ, সরিষা মিশান এবং ডিমের সাদা অংশ ও মিশান। ডুবো তেল এ মাছ এবং ডিম ভাজুন অথবা সব উপকরণ মিশিয়ে বেক করতে পারেন। ★রান্না হওয়া পর আপনার রুচিশীল মতো রেসিপি টি পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে [আমার দেওয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক,কমেন্ট,সাবক্রাইব করে পাশে থাকুন ]
1 comment
ইলিশ খেলেও সরষে দিয়ে ভাজাটা অপছন্দ + গ্যাস্ট্রিক এর সমস্যার জন্য খাইইনা।