কোল্ড কফি
উপকরণ : ঠান্ডা দুধ - ২ কাপ। জল -১/২ কাপ। কফি পাউডার - ৩ চা চামচ। চিনি - ২ টেবিল চামচ। ক্রীম / ঘন দুধ ২ টেবিল চামচ। বরফ কুচি। তৈরি করার নিয়ম: এক চামচ জলে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি জল গরম করে ফুটন্ত জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ও ঠান্ডা করে নিন। ব্লেন্ডার কফি ও ঠান্ডা দুধ ভালো করে ব্লেন্ডার করে নিন। এর সাথে ১ টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ডার করে নিন। লম্বা কাচের গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও চিমটে গুড়ো কফি দিয়ে গানিস করে নিন। এবার আপনার পছন্দমত সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
No comments yet