রুইমাছের কালিয়া
ভালোবাসা প্রিয় বন্ধুরা, আবারো হাজির হলাম নতুন ভিন্ন স্বাদের আরেকটি রেসিপি নিয়ে।আজকে এই রেসিপিটি বেশ মজাদার হবে আশা করি। এই রেসিপিটি অনেক কাছে বেশ প্রিয় একটি রেসিপি। আসুন এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে জেনে নিই 👇👇
**উপকরণ** : রুই মাছ বড় করে টুকুরো করা ৫-৮ টি। টক দই দুই কাপ। পেয়াজ কুচি এক কাপ। আদা কুচি আধা চা চামচ। পেয়াজ ও রসুন বাটা পরিমাণ মতো। কাঁচামরিচ ৫-৬ টি। কিশমিশ ৫০ গ্রাম। ঘি এক চা চামচ। তেল ও জিরা পরিমাণ মতো। পানি পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: মাছ ভালো করে ধুয়ে নেওয়া পর লবণ ও হলুদ মিশেয়ে ভেজে নিতে হবে। তারপর টক দই একটি পাএে নিয়ে ভাজা রুই মাছ গুলো দইয়ে সাথে ভিজিয়ে রাখতে হবে ৫ মিনিট।
আরেকটি হাড়িতে এক চা চামচ ঘি ও পরিমাণ মতো তেল দিন এবং ওখানে পেয়াজ কুচি আদা বাটা, লবণ মরিচ, মসলা দিয়ে ভালোকরে কষিয়ে নিন। এরপর ওখানে মাছ ও দই দিয়ে দিন। তারপর ঢাকানা দিয়ে ভালোকরে ঢেকে দিন। দেখবেন রেসিপিটি যেন মাখা মাখা হয়।
নামানোর আগে উপরে কিশমিশ দিয়ে দিন। কাচা মরিচ ও জিরাগুড়া দিয়ে দিন সাথে। অল্প একটু রেখে নামিয়ে ফেলুন। ★হয়ে গেল মজাদার রুইমাছের কালিয়া। এবার সুন্দর সাভিং ডিশে পরিবেশন করুন ★ ধন্যবাদ সবাইকে 🖐️🖐️🖐️
3 comments
Today my lunch was it
😍😍😍 i am lucky
💘