ঝাল ঝাল দই ইলিশ
উপকরণ : ইলিশ ১ টি (১ কেজি) সয়াবিন তেল হাফ কাপ। পেয়াজ বাটা হাফ কাপ। হলুদ গুড়ো ১ চা চামচ। মরিচ গুড়ো ১ চা চামচ। ধনে গুড়ো ২ চা চামচ। ভাজা জিড়ার গুড়ো হাফ কাপ। আদা বাটা হাফ কাপ। লবণ পরিমাণ মতো। টক দই হাফ কাপ। পানি পরিমাণ মতো।
তৈরি করার নিয়ম: ইলিশ মাছের টুকরো বড় করে নিতে হবে। কড়াইয়ের তেল গরম করে পেয়াজ দিতে হবে।পেয়াজ একটু ভেজে জিরা ও দই বাদে বাকি সব মসলা কষিয়ে নিতে হবে। অল্প পানিতে দই ভালো করে ফেটিয়ে নিন।কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি দিয়ে অল্প আচে রান্না করুন।
দই ভালোভাবে রান্না করে তেলে উপর উঠে গেলে মাছের টুকুরো গুলো দিন।চাইলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করতে পারবেন। মাঝখানে ঢাকনা তুলে কাচা মরিচ দিয়ে মাছ গুলো উল্টে দিন। টক দই হলে সামান্য চিনি দিন।অল্প আচে রেখে ভুনা রান্না করে নামিয়ে ফেলুন। এরপর পরিবেশন করুন।
2 comments
ঝাল ঝাল দই ইলিশ এই রেসিপিটার নাম টা খুব সুন্দর।না জানি খেতে কতটা মজা হবে?
Jal jal doi elish recipeta onek valo hoyese. Osonkhho donnobad apnake ato sundor akta recipe amader maje Share korar jonno.