read.cash Log in
@abanik111 more from that month

চিংড়ি টোস্ট

উপকরণ : চিংড়ি -১/২ কাপ। পাউরুটি স্লাইস -৬ টি। ময়দা -১ টেবিল চামচ। ঘি -১ টেবিল চামচ। দুধ -১/৪ কাপ। ডিম -৪ টি। মরিচ বাটা - ১ চা চামচ। লবণ -পরিমাণ মতো। লেমন রাইন্ড - ১/২ চা চামচ। তেল ভাজার জন্য।

তৈরি নিয়ম: খোসা ছাড়ানো আধা কাপ চিংড়িতে লবণ ও ১ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিন। পানি ছেঁকে তুলে রাখবেন এবং চিংড়ি কিমা করে রাখতে হবে। কিমার সাথে লেমন রাইন্ড মিশান। ঘি গরম করে ময়দা মিশাতে হবে। দুধ চিংড়ির কিমা এবং সিদ্ধ পানি দিয়ে মিশান। মরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করবেন। ঘন হয়ে উঠলে নামতে হবে। কিমা ঠান্ডা করে রাখুন। পাউরুটি আপনার ইচ্ছা মতো কেটে নিবেন। পাউরুটি এক পিঠে কিমা মাখতে হবে। ডিম ফেটে নিন, এবং ফাটানো ডিম কিমা মাখনো রুটি ডুবিয়ে তেলে দু পিট বাদামী রং করে ভেজে নিন। ★এবার গরম গরম সাভিং ডিশে সাজিয়ে পছন্দমত পরিবেশন করুন আপনার মতো করে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.