নিজেকে ভালো রাখার উপায়। অংশ:৩
প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি। আবারো আপনাদের সামনে নতুন টিপস নিয়ে হাজির হলাম। অনেকে আমার আগের টিপস গুলো ভালো লেগেছে এবং আমাকে ভালো সাপোর্ট দিয়েছেন। আপনাদের প্রতি আমার ভালোভাসা রইল ❤️। আজকে আমি নিজেকে ভালো রাখার অসাধারণ কিছু টিপস শেয়ার করব আশা করি এই টিপস গুলো ও আপনাদের ভালো লাগবে। আজকে টিপস এর বিষয় হল: **দ্রুত মন ভালো করার উপায়** সবসময় ব্যায়াম করা শরীর জন্য খুবই জরুরী,এর থেকে জরুরী হলো সুখী থাকা। তবে কোন কারণেই মন খারাপ হলে নিজেকে সুখী মনে হয় না তবে চিন্তিত হবেন না। ভাবুন সময় টা চাপের তবে হঠাৎ মজার কিছু ঘটবে,ভালো কিছু হবে আপনার সাথে। টিপস:১ খেলা করুন (তবে মোবাইল নয়): পরিবারের সদস্যসের সাথে একএিত হোন।পাশাপাশি বন্ধু দের দাওয়াত দিন। এরপর সবাই মিলে মজার খেলা খেলুন। ভালো বন্ধুদের সাথে আপনার সময় গুলো আনন্দে ভরিয়ে তুলতে সাহায্য করবে। টিপস:২ হাটতে বেরিয়ে যান: ঘরে যদি কিছু করার না থাকে তাহলে বাহির হয়ে যান।তবে হেটে মন ভালো হবে, বাইরের তাজা হাওয়া আপনাকে সতেজ রাখবে। টিপস:৩ বন্ধুদের ফোন করুন: ম্যাসেজ করবেন না। বন্ধুদের সাথে ফোনে কথা বলুন।তাকে বলুন আপনার কস্ট কথা। পরামর্শ নিন তার কাজ থেকে। টিপস:৪ নতুন কিছু করুন: নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করার জন্য চিন্তা করুন। জিমে ভর্তি হন বা রান্না শিখুন।আগামীকাল কি করবেন তার নতুন ভাবে পরিকল্পনা করুন। টিপস:৫ বিছিন্ন হন: এক বা দুই মিনিটের জন্য সামাজিক যোগাযোগ থেকে বিছিন্ন হোন। টিপস:৬ গান গাইতে পারেন : দ্রুত মন ভালো করতে গেয়ে উটতে পারেনন পছন্দের কোন গান।কথায় দিলাম আপনার মন ভালো হবে। টিপস :৭ সাহায্য করুন: অন্যকে সাহায্য করুন।পরিবারের সদস্য দের সাহায্য করুন। টিপস:৮ রাঁধুন : মন বেশি খারাপ হলে রাঁধতে শুরু করুন।অনেক সময় রান্না করলে আপনার মেজাজ ভালো হবে। টিপস:৯ হাসুন: হয়তো হাসার পরিস্থিতি না ও থাকতে পারে তবু নিজেকে হাসার জন্য চেস্টা করুন।হাসি কখনো কখনো চাপ কমাতে সাহায্য করে।মেজাজ ভালো রাখে। টিপস:১০ সব টিক হয়ে যাবে : সব টিক হয়ে যাবে কথাটি সব সময় নিজের মনের ভিতর রাখুন।নিজে চাপে থাকলে ও এটি ভাবুন সব টিক হয়ে যাবে।
No comments yet