read.cash Log in
@abanik111 more from that month

থেপলা রেসিপি

উপকরণ : আটা -১কাপ। বেসন-১/৪ কাপ। আদা বাটা - ১ চা চামচ। ধনে পাতা কুচি - ২ টেবিল চামচ। মরিচ গুড়ো -১ টেবিল চামচ। জিরা গুড়ো -আধা টেবিল চামচ। হলুদ গুড়ো -আধা চা চামচ। ধনে গুড়া - ১/৪ চা চামচ। দই -৫/৬ টেবিল চামচ। লবণ পরিমাণ মতো। তেল পরিমাণ মতো। পানি পরিমাণ মতো

তৈরি নিয়ম: প্রথমে ময়দার সাথে ভালো করে তেল মেখে নিন এতে একটু খাস্তা হবে। এরপর দইয়ের সাথে সব মসলা জাতীয় উপকরণ দিয়ে একাসাথে মিশিয়ে নিন। এরপর দই এবং ময়দা একাসাথে ভালোকরে মিশিয়ে নিন। এরপর অল্প পানি দিয়ে রুটি বেলার মতো করে ডো তৈরি করে নিন। এরপর ছোট ছোট অংশে ভাগ করে নিন। এবার রুটি বেলে নিন নিজের পছন্দমতো আকারে। এরপর তাওয়া গরম করে তেল বা ঘি দিয়ে ভেজে নিন মুচমুচে করে। এবার আপনি যেকোন মাংসের তরকারি বা ঝোল বা মেয়োনেজ সাথে এটি পরিবেশন করতে পারেন পছন্দমত।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.