শোল মাছের ভুনা প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন?? আশা করি সবাই ভালো এবং মহামারী কোভিড ১৯, মহান করুণাময় সৃষ্টিকর্তা সুস্থ রেখেছেন। আজ আবারো আপনাদের সামনে নতুন একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি আপনাদের কাছে প্রিয় একটি রেসিপি হবে। আটিকেল এর টাইটেল দেখে সবাই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব। আসুন জেনে নিই রেসিপিটি 👇👇👇
উপকরণ : শোল মাছের টুকুরো। পেয়াজ বাটা আধা কাপ। রসুন বাটা সামান্য। হলুদ গুড়া সামান্য। মরিচ গুড়া ১ চা চামচ। ধনেগুড়া সামান্য। জিরাগুড়া ১ চা চামচ। তেল ২ চা চামচ। কাচা মরিচ ফালি ৫-৬ টি। লবণ পরিমাণ মতো। ধনে পাতা কুচি ১ চামচ। ভাজা জিরাগুড়া ও গরম মসলা গুড়া পরিমাণ মতো। প্রণালী : শোল মাছ ভালোকরে পরিস্কার করে ধুয়ে নিন এবং লবণ দিয়ে মেখে অল্প একটু রেখে দিন। এবার এটি ধুয়ে নিন ভালোকরে। এবার একটি কড়াইতে তেল গরম করে সব মসলা উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষিয়ে নেওয়া পর মাছগুলো দিয়ে দিন এরপর আরেটু কষিয়ে নিন।
এবার অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে জিরাগুড়া ও ধনেপাতা কুচি আর ১ চা চামচ গরম মসলা দিয়ে দিন। অল্প আাচে এটিকে রান্না করুন। ঝোলের উপর তেল উটে এলে নামিয়ে ফেলুন। এবার আপনার পছন্দ মত সাভিং ডিশে সাজিয়ে মজাদার শোল মাছের ভুনা পরিবেশন করুন। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।
1 comment
খুবই পছন্দের মাছ। বিনা চাষে হওয়া শোল মাছ গুলা খুবই সুস্বাদু।