চিকেন শরমা
উপকরণ : ভেতরের পুরের জন্য: মুরগীর মাংস ছোট ছোট করে কাটা কিমা । দই ১ কাপ। ভিনেগার ১/৪ কাপ। রসুন বাটা ১ চা চামচ। ধনিয়া দেড় চা চামচ। লবণ আধা চা চামচ। এলাচ আর দারচিনি ২ টি। লেবু ১ টি। পেয়াজ বাটা ২ টেবিল চামচ। পেয়াজ কুচি ২ টেবিল চামচ। জিরা বাটা ১ চা চামচ। মরিচ ৩-৪ টি। সব উপকরণ এক সাথে মিশিয়ে ফ্রিজে ৮ ঘন্টা রেখে দিন। রুটি বানানোর উপকরণ : ইস্ট ৩চা চামচ। গরম পানি ১/২ কাপ। ময়দা ৩ কাপ। লবণ পরিমাণ মতো। চিনি ১/২ চা চামচ। কুসুম গরম পানি ১ কাপ।
পুরের প্রণালী: সসপ্যানে অল্প তেলে দিয়ে এতে পেয়াজ দিয়ে দিন কুচি ছাড়ুন।পেয়াজ ভাজা হলে মিশ্রণটি দিয়ে রান্না করুন।শসা কুচি করুন পরিমাণ মতো। টেস্ট অনুযায়ী টমটো সস ও শসাকুচি ও মাংস কিমার সাথে মিলিয়ে পুর তৈরি করে নিন। রুটির তৈরি করার নিয়ম : ইস্ট ১/২ কাপ পানিতে মিশিয়ে এতে চিনি দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।একটি গামলায় ময়দা ও লবণ ইস্ট ও পানি মাখিয়ে ময়ান করে নিন। ঘন্টা খানিক শুকনো জায়গায় রেখে দিন।রুটি বেলে তাওয়ার সেকে নিন।সেকার সময় ঢেকে দিবেন।রুটির উপর পুর বিছিয়ে দিন। এবার রোল বানিয়ে পরিবেশন করুন।ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন।মাছ খানে দুই ভাগ করে পরিবেশন করতে পারেন দেখতে সুন্দর লাগবে।
8 comments
এটি খুবই সুস্বাদু একটি খাবার। আমার ভীষন পছন্দের খাবার এটি। আমি আশা করি আপনি এমন আর অনেক রেসেপি শেয়ার করবেন।
হা আপু আমি চেস্টা করব। পাশে থাকবেন আপু সবসময়।
চিকেন শর্মা খেতে আমার খুব ভালো লাগে। এটি ছোট বড় সবার পছন্দের খাবার। আমি মাঝে মাঝে বাসায় বানাইয়া খাই।
হা এটি সবার প্রিয় একটি খাবার
শরমা আমার খুব প্রিয়। যদি ভাল কোথাও হয়। অবশ্য হোম মেড খাবারও ভালই। ধন্যবাদ রেসিপি দেয়ার জন্য।😊🤗
ওপস্ এই জিনিস টা খেতে দারুণ লাগে আমার কাছে😋😋।কিন্তু কখনো নিজে বাসায় তৈরি করে খাওয়া হয় নি😔।তোমার রেসিপিটা দেখে নিজে হাতে তৈরি করে খাওয়ার ইচ্ছে জাগছে খুব😋😋।যইহোক রেসিপিটা খুবি সহজ,সাবলীল ভাবে লিখেছো আপ্পি👌।
সবাই একই ভুল কেমনে করে
Kho sondor hoise recipe ta r khob sohojo...