কাটা ছাড়া ইলিশ
উপকরণ : ইলিশ মাছ ১ টি। পেয়াজ কুচি হাফ কাপ। মরিচ গুড়া হাফ কাপ। লবণ ১ চা চামচ সয়া সস ১ চা চামচ। সয়াবিন তেল ৩ চা চামচ। পানি পরিমাণ মতো। লেবু রস ১/৪ কাপ।
তৈরি করার নিয়ম : ইলিশ মাছের আাশ পরিস্কার করে কানকোর ও পেটের ময়লা পরিস্কার করে নিন।ভালো মত ধুয়ে লেবুর রসের সাথে ভালো ভাবে মিশিয়ে মেরিনেট করুন। এবার মাছের পেটে পিয়াজ মরিচের কুচি ভালো ভাবে ভরে দিতে হবে। এবার মাছটি এটে যাই মত একটি পাতিল নিতে হবে।এমন ভাবে যেন নিতে হবে পানি যেন মাছের উপর থাকে মত।
লবণ দিন এবং অল্প আচে রান্না করুন ৫-৭ ঘন্টা। পানি কমে গেলে পাশ থেকে অল্প অল্প পানি দিন। এটি খুব গুরুত্বপূর্ণ । কারণ এই কারণেই মাছের কাটা গলে যাবে। নির্ধারিত সময় পর মাছ টি তুলে নিন যাতে ভেঙ্গে না যাই। এবার একটি কড়াই তে তেল গরম করে সয়াসস দিন। এবং মাছ টি ভেজে তুলুন কড়া পোড়া পোড়া করে।
আপনি চাইলে কয়লার ফ্লেভার ও দিতে পারেন। কয়লা চুলায় গরম করে একটু তেল ঢেলে দিয়ে ধোয়া তৈরি করুন।এই ধোয়া মাছের গায়ের লাগলে সুগন্ধ হবে অসাধারণ। অসাধারণ এই মাছটিকে আপনি চিবিয়ে খেতে পারবেন কাটা নাই বলে। আপনার পছন্দমত করে পরিবেশন করুন।
2 comments
কাঁটা ছাড়া ইলিশ মাছ ভাবাই যায়না। রেসিপি টা অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য।
Elisher sob doroner recipe onek sussadu hoy. Ay recipeta dekhe Mone hosse onek sussadu Hobe. donnobad