read.cash Log in
@abanik111 more from that month

টাকি মাছের কুমড়া পাতা উপকরণ : কুমড়া পাতা ৫-৬ টি (বড় সাইজ একটু ভাপ দিয়ে নেওয়া ) টাকি মাছ তিনটি বড় সামান্য হলুদ। সিদ্ধ আলুু ১ টি। পেয়াজকুচি ১ টেবিল চামচ। কাচা মরিচের কুচি ২ টি। ধনেপাতা কুচি ১ চা চামচ। লবণ পরিমাণ মতো। তেল ভাজার জন্য। চালের গুড়া ১ কাপ। বেসন আদা কাপ। তৈরি করার নিয়ম: প্রথমে হলুদ গুড়া লবণ দিয়ে ভেজে মাছের কাটা বেচে নিতে হবে। চালের গুড়া, বেসন, হলুদ গুড়া সামান্যা, পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এবার কুমড়াপাতা বাদে বাকি সব উপকরণ মাখিয়ে একটি পুর তৈরি করতে হবে। পুর গোল গোল করে সব কুমড়াপাতার মাঝখানে রেখে পেঁচিয়ে মিশ্রণ টি চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিন। ★ এবার ভাজার পর গরম গরম চপ সস গুলো চায়ের সাথে আপনি পরিবেশন করতে পারেন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.