read.cash Log in
@abanik111 more from that month

রুই মাছের মুড়িঘন্ট

উপকরণ : বড় রুই মাছ মাথাা ও লেজ ৬০০ গ্রাম। পোলাওয়ার চাল আধা কাপ। ঘি সিকি কাপ। তেল আধা কাপ। পেয়াজ আধা কাপ। রসুন কুচি এক টেবিল চামচ। তেজপাতা ২টি। কাচা মরিচ ৫ টি। জিরা বাটা দেড় টেবিল চামচ। দারুচিনি চারটি। এলাচ চারটি। লবঙ্গ তিনটি। ধনে গুড়া দেড় টেবিল চামচ। আদা রসুন বাটা দুই টেবিল চামচ। হলুদ গুড়ো দুই চা চামচ। লাল মরিচ দুই চা চামচ। পেয়াজ বাটা তিন টেবিল চামচ। চিনি ও লবণ পরিমাণ মতো। পানি পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: মাছ গুলো কেটে ভালোকরে ধুয়ে নিন একটু লবণ মিশিয়ে। চাল ধুয়ে ভালোকরে পানি ঝারিয়ে ঘি তে ভেজে রাখুন। আধা কাপ তেলে দুই টি কাচা মরিচ কুচি ও তেজপাতা ফোড়ন দিয়ে আধা কাপ পেয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভেজে নিন।

সব বাটা মসলা গুঁড়ো মসলা দিয়ে অল্প পানি এবং লবণ ও চিনি দিয়ে কষিয়ে নিন।এক কাপ পানি দিয়ে দিয়ে ১৫ মিনিট কষিয়ে নিন।কাটা ও লেজের অংশ বাদ দিয়ে এতে শুধু মুড়োটা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিন। দুই কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আচে সিদ্ধ করুন। মুড়ো সিদ্ধ হলে হলে আলাদা একটি বাটিতে উটিয়ে রেখে লেজ ও কাটা দিয়ে অল্প আচে তিন মিনিট কষিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিন।

মাছের মুড়োটা হাত দিয়ে ভেঙে এতে দিয়ে দিন। এবার ভাজা চালটি ঢেলে আলতোভাবে মিশিয়ে নেড়ে চার কাপ ফুটানো গরম জল দিয়ে অল্প আচে ঢেকে রাখুন। অন্য একটি ফ্রাই প্যানে বাকি আধা কাপ তেলে গরম মসলা ফোঁড়ন দিয়ে বাকি পেয়াজ ভাজা করে কাচা মরিচ দিয়ে অল্প একটু নেড়ে মুড়িঘণ্ট তে ঢেলে দিন। তেল ও ভাজা পেয়াজ হালকা করে নেড়ে মুড়িঘণ্ট সাথে মিশিয়ে ঢেকে দিন।অল্প আচে ১০-১৫ মিনিট ভাপে রাখুন।তেল উপরে উঠলে নামিয়ে ফেলুন।

এবার সাভিং ডিশে আপানার পছন্দ মতো সাজিয়ে রেসিপিটি পরিবেশন করুন।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.