আপেলের মিষ্টি আচার
উপকরণ : সবুজ আপেল ৩ টি। চিনি ৩ কাপ। সিরকা ৩ টেবিল চামচ। শুকনো মরিচ চিকন করে কাটা ১ টেবিল চামচ লম্বা করে কাটা। আদা ২ টেবিল চামচ চিকন করে কাটা। লবণ ১ চামচ। এলাচ ২ টি। পানি ১ কাপ। তৈরি নিয়ম: আপেল ধুয়ে খোসা ফেলে মাঝখানে দুই টুকরো করতে হবে। এবার লবণ পানিতে পাতলা টুকরো গুলো ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে নিন এবং হাড়িতে ১ কাপ পানি ও চিনি দিয়ে চুলায় দিন।
চিনি গলে এলে এলাচ দিয়ে দিন। ফুটে এলে আপেল দিয়ে দিন। তারপর অল্প আচে আাচ দিন। এইবার সিরকা দিয়ে আরো ৫-৬ মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলুন। পরেরদিন আবার চুলায় দিন। সামান্য লবণ আদা ও শুকনো মরিচ কুচি দিয়ে অল্প আচে নাড়ুন। সিরা ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন। * এবার ঠান্ডা হয়ে এলে আপনার মত করে পরিবেশন করুন।
1 comment
মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে