read.cash Log in
@abanik111 more from that month

আলু পরোটা রেসিপি

উপকরণ : ২টি সেদ্ধ করা আলু। ৩কাপ ময়দা। ১চা চামচ লবণ ১/২ চামচ চিনি ১চা চামচ জিরার গুড়া আর ধনে গুড়া ১/২ চা চামচ লাল মরিচ গুড়ো ১টি কাচা মরিচ কুচি ৩চা চামচ পেয়াজ কুচি ৩চা চামচ কুচনো ধনে পাতা ৬-৮চা চামচ তেল পরিমান মত জল ধাপ : প্রথমে একটি বাটিতে ময়দা সাথে আধা চা চামচ নুন আর এক চা চামচ চিনি আর এক চা চামচ তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মত জল নিয়ে ময়দা ভাল করে মেখে নিলাম।৫মিনিট এর জন্য রেখে দিলাম। এরপর সেদ্ধ আলু, নুন,সব মশলা দিলাম।ধনে গুড়ো জিরা গুড়া এবং স্কল উপকরণ আলুর সাথে মেখে নিলাম। তারপর ময়দার লেচি গুলো একটা একটা করে হাত দিয়ে একটু গরত করে পুর গুলো ভরে নিলাম। পুর ভরার পর লেচি গুলোর মুখ বন্ধ করলাম। তারপর ময়দা গুলো বেলে নিলাম। এরপর একটা গরম তাওয়ার মধ্যে বেলে রাখা আলুর পরোটা গুলো দিলাম।প্রথমে শুকনো উল্টে পাল্টে ভাজা করলাম। তারপর একটু তেল দিয়ে আবার ভাজা করে নিলাম। এরপর পরিবশন করুন গরম গরম আলু পরটা।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.