read.cash Log in
@abanik111 more from that month

চিংড়ী মুগের ডাল প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে আবারো হাজির হলাম। আশা করি আগের রেসিপি মতো আপনাদের এই রেসিপিটি বেশ ভালো লাগবে। আপনাদের ভালোবাসা, সাপোর্ট পেয়ে সুন্দর, মজাদার রেসিপি লেখার উৎসাহ পাই।ধন্যবাদ যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে থাকেন ❤️❤️❤️ চলুন জেনে নিই আজকে রেসিপিটি 👇👇👇

উপকরণ : মাঝারি সাইজ এর চিংড়ি ২০০ গ্রাম। মুগডাল ২৫০ গ্রাম। পেয়াজ কুচি ২ টেবিল চামচ। তেজপাতা ২ টি। আদা বাটা ১ চা চামচ। জিরা বাটা ১ চা চামচ। হলুদ গুড়ো আধা চা চামচ। মরিচ গুঁড়ো আধা চা চামচ। ধনেপাতা কুচি সামান্য। কাঁচামরিচ ৩-৪ টি। তেল ২ টেবিল চামচ। তৈরি করার নিয়ম: শুকনো কড়াইতে মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিতে হবে।ডাল যেন বেশি সিদ্ধ হয়ে না যাই। আরেকটি কড়াইতে তেল গরম করে চিংড়ী হালকা ভেজে নিন।

একই তেলে পেয়াজ তেজপাতা হালকা ভেজে আদা বাটা জিরা বাটা, হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে ডাল দিয়ে ঢেকে দিন। নামানোর আগে কাঁচামরিচ ধনেপাতা দিতে হবে।

♥এবার সাভিং ডিশ এ সুন্দর করে পরিবেশন করুন।♥ **★আপনাদের যদি রেসিপিটি লাগে তাহলে লাইক কমেন্ট পাশে থাকুন★** ঘরে থাকুন নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন ধন্যবাদ সবাইকে।

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.