read.cash Log in
@abanik111 more from that month

পাস্তা

উপকরণ : পাস্তা ২ কাপ। রসুন কুচি ৩ কোয়া। আলু ১ কাপ। বরবটি ১ কাপ। পেয়াজ কুচি। ম্যাগি মসলা ১ টি। লবণ ১/২ চা চামচ। সয়া সস ২ টেবিল চামচ। টমটো সস ২ টেবিল চামচ। তেল ২ টেবিল চামচ। বাটার ১ টেবিল চামচ। কাচা মরিচ কুচি ৫ টি। ডিম ১ টি। লেবুর রস ১ টেবিল চামচ।

তৈরি করার নিয়ম : পাস্তা, আলু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। কড়াইতে ২ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ বাটার দিন। তেল গরম হলে রসুন কুচি, পেয়াজকুচি ও কাচা মরিচ কুচি দিন। তারপর ডিম দিয়ে নাড়তে দিন। সিদ্ধ করা উপকরণ গুলো বরবটি ঢেলে দিন। এরপর সয়াসস, টমটো সস, ম্যাগি মসলা ও লেবুর রস দিয়ে নারুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন সাভিং ডিশে সাজিয়ে আাপনার পছন্দমত।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.