বেগুনে মাছ ভাজা উপকরণ : বড় মাছ ( যেকোন বড় মাছ হলে হবে) ৪ টুকরো। গোল বেগুন ৩ টি। আলু ১ টি। ডিম ২ টি। পেয়াজকুচি আধা কাপ। পেয়াজবাটা ১ টেবিল চামচ। মরিচগুড়ো আধা চা চামচ। ধনেগুড়া আধা চা চামচ। হলুদ ৩ চামচ। আধা বাটা আধা চা চামচ। জিরে গুড়া ৩ চা চামচ। ময়দা ১ চা চামচ। কাচা মরিচ কুচি ৫ টি। ধনেপাতা কুচি সামান্য। তৈরি করার নিয়ম: ডাটাসহ বেগুন দুই ভাগ করে বেশি পানিতে সিদ্ধ করে নিতে হবে। এরপর খোসা রেখে বাকি অংশ চামচ দিয়ে তুলে নিন। বড় মাছ ও আলু সিদ্ধ করে বেগুন সিদ্ধ করে সাথে মিশিয়ে নিন। তেলে পেয়াজ ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর মাছের মিশ্রণটি দিয়ে ভেজে নিন।কাচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন। বেগুনের খোসার মধে্য পুর ভরে বিছিয়ে নিন। একটি বাটিতে ডিম, ময়দা, লবণ একাসাথে মিশিয়ে নিন। পুর ভরা বেগুনে মিশ্রণ লাগিয়ে ডুবো তেলে ভাজুন। ★ এইবার ভাজা হলে পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা পোলাও সাথে খেতে বেশ মজাদার লাগবে আশা করি আপনাদের।
No comments yet