কলার চিপস
উপকরণ : তাজা কলা তেল পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: প্রথমে তাজা কলা সংগ্রহ করতে হবে।কলার বোটা শেষ দিক থেকে সামান্য কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে।একটা গামলায় পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। কলাগুলো এর ভিতর ৫ থেকে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।এর ফলে কলার আঠা বের হয়ে যাবে।কলা গুলো এরপর লবণ পানি থেকে নিয়ে নিন। অন্য একটি গামলায় গামলায় রেখে পরিস্কার একটি বটি বা ছুরি নিয়ে চাক চাক করে কেটে নিতে হবে।কাটায় সময় খেয়াল রাখতে হবে চাকা গুলো যেন পাতলা ও সমান হয়।
চুলায় উপর কড়াই দিয়ে সয়াবিন তেল গরম করতে হবে।পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিন।তেল যেন কলার টুকুরো গুলো যেন ডুবো ডুবো থাকে মত। তেল গরম হওয়ার পর কলার চাকা গুলো ডুবে তেলে দিয়ে দিন।গরম তেলে কলা চাকা গুলো চামচ দিয়ে জট গুলো ছড়িয়ে দিতে হবে। তা না হলে একটি সাথে একটি যেন লেগে না যাই। কলার টুকুরো গুলো অল্প আচে বাদামী রঙে ভেজে নিতে হবে।ভাজি হলে গেলে জারি চামচ দিয়ে তেল ঝারিয়ে নিন। এরপর শুকনো পাএে টিসু্্য পেপার দিতে হবে কারণ তেল থাকলে টিসু্্য পেপার বাড়তি তেল শুকিয়ে নিবে। গরম থাকতে চিপসব এর সাথে পরিমাণ মতো বিট লবণ ও গোল মরিচের গুড়ো দিতে পারেন। এরপর আপনার ইচ্ছামত সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
3 comments
এই খাবারটি খেতে অনেক সুন্দর লাগে, সবথেকে বেশি ভালো লাগে ডালের সাথে....
কলার চিপস আমি কখনো খাইনি। এটি অনেক পুষ্টিকর হবে । আপনার রেসিপি টা অনেক উপকারী।
আমরা অনেকে অনেক রকম চিপস খেয়ে থাকি যার মধ্যে কলার চিপস অন্যতম। যেটা বড় সবাই খেতে পছন্দ করে। একটা সময় এই চিপস খাবার জন্য অনেক বাইনা করছি। এখন আর সেটা করা না হলে। কলার চিপস টা এখনো পছন্দের তালিকাতেই আছে। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য।