হাওয়াই টোস্ট
উপকরণ : চিকেন। তেল। আদা বাটা। রসুন বাটা। জিরা গুড়ো। লবণ। কাঁচামরিচ কুচি। গরম মসলা। গোল মরিচ। টমটো সস। পাউরুটি ডিম। ব্রেডক্রাম।
তৈরি করার নিয়ম: প্রথমে চিকেন সিদ্ধ করে নিতে হবে। একটা কড়াইতে তেল গরম করে তার ভিতর পেয়াজ কুচি,আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবন, কাচা মরিচ কুচি, গরম মসলা ও চিকেন দিয়ে পুর বানিয়ে নিতে হবে। পুর বানানো নামিয়ে নেওয়া আগে গোলমরিচ ও টমটো সস দিতে হবে। পাউরুটি চারপাশে শক্তটা কেটে নিয়ে নিজের পছন্দমত ডিজাইন করে নিতে পারেন।
আমি চারকোণা ও গোল ২ ধরনের করছি।পাউরুটি নিয়ে ডিম ব্রাশ করে পাউরুটি উপর পুর দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে নিতে হবে। আবার পাউরুটি চারপাশে ডিম ব্রাশ করে দিতে পারেন। পছন্দমত ব্রেডক্রাম গড়িয়ে নিয়ে ১-২ ঘন্টা ফ্রিজ রেখে তারপর গরম গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। এরপর আপনার রেসেপি তৈরি। ★ এবার আপনার পছন্দমত সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন ★
3 comments
খাইনি কখনো। দেখতে সুস্বাদু লাগছে অনেক।
হা, খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনার।
apanr khabar dekhe mone hocce anek tasty hobe khete