আলুর পরোটা
উপকরণ : পরোটার জন্য : ময়দা -২ কাপ। ডিম -১ টি। লবণ -১ চিমটি। তেল /ঘি - ২ টেবিল চামচ। কুসুম গরম পানি - পরিমাণ মতো। তেল -ভাজার জন্য। পুরের জন্য: সিদ্ধ আলু - ১ কাপ (চটকে নেওয়া)। বেরেস্তা - ১ টেবিল চামচ। শুকনো মরিচ -২ টি। জিরা - আধা চা চামচ। এলাচ -১ টি। দারচিনি -১ টুকরো। লবণ - পরিমাণ মতো।
তৈরি করার নিয়ম: পুরের জন্য এলাচ ও দারচিনি ভেজে বেটে নিন। পুরের সব উপকরণ মিশিয়ে আলু ভতার মত গোলাকার করে ভাগ করে নিতে হবে। পরটার সব উপকরণ মাখিয়ে নরম করে ডো তৈরি করতে হবে। ডো কে চারভাগে নিতে হবে। প্রতিটিতে মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেলে নিতে হবে। তাওয়ার ২ টেবিল চামচ তেল দিয়ে দুই পিঠ মচমচে করে ভেজে নিতে হবে। ★সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন আপনার ইচ্ছামত।
No comments yet