বিফ বান
উপকরণ : ময়দা -আড়াই কাপ। ইস্ট - ২ চা চামচ। চিনি -১ টেবিল চামচ। দুধ -২ টেবিল চামচ। লবণ- পরিমাণ মতো। ঘি - ২ টেবিল চামচ। ডিম -১ টি। তিল - সামান্য। পানি - আধা কাপ। কিমার উপকরণ : গরুর মাংস - ২ কাপ। পেয়াজ কুচি -২ কাপ। আদা বাটা -১ চা চামচ। রসুন বাটা -১ চা চামচ। জিরা গুড়া- আধা চা চামচ। ধনে গুড়া -১ চা চামচ। গোলমরিচ - আধা চা চামচ। কাচা মরিচ কুচি ১ টেবিল চামচ। লবণ -পরিমাণ মতো। অলিভ অয়েল - ২ টেবিল চামচ। অয়েস্টার সস - আধা চা চামচ। সয়াসস - আধা চা চামচ। জয়ফল গুড়া -আধা চা চামচ।
তৈরি নিয়ম: বানের সব উপকরণ একসাথে মেখে গরম জায়গায় রাখুন। গরুর মাংস লবণ দিয়ে সিদ্ধ করে তেলে সব মসলা কষিয়ে মাংস ও অন্যান্য উপকরণ দিয়ে দিন। ময়দার মিশ্রণ ফুলে উটলে রুটি বেলে ভেতরের পুর ঢুকিয়ে বান তৈরি করুন। ডিম ওপরে ব্রাশ করে তিল ছড়িয়ে দিন এরপর ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করুন। ফ্রেঞ্চ ফ্রাই অথবা সসের সাথে পরিবেশন করুন আপনার পছন্দমত সাভিং ডিশে সাজিয়ে।
No comments yet