চিংড়ী রুইয়ের মনমাখনি
ভালবাসার প্রিয় বন্ধুরা, আশা করি, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি চমৎকার রেসিপি নিয়ে আবারো হাজির হলাম। আশা করি আগের রেসিপি মতো এই রেসিপি টি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে নতুন নতুন রেসিপি লেখার উৎসাহ জাগে। ধন্যবাদ সবাই আমাকে সবসময় সাপোর্ট দেওয়া জন্য 😊😊😊❤️❤️❤️❤️ আসুন জেনে নিই আজকে রেসিপিটি 👇👇😊😊
উপকরণ সামগ্রী : রুই মাছের টুকরো ৩-৪ টি। মাঝারি সাইজ এর চিংড়ি ২ টি। রসুনের কোয়া ৩-৪ টি। পেয়াজ কুচি ১ কাপ। কাচা মরিচ ৩-৪ টি। ধনেপাতা পরিমাণ মতো। তেল ৩ টেবিল চামচ। লবণ পরিমাণ মতো। পানি পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: রুই মাছ ও চিংড়ী এর আশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। ধুয়ার পরপর মাছ আর চিংড়ি লবণ দিয়ে মাখিয়ে নিন।
একটি কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিন। মাছ গুলো বাদামী রং হয়ে এলে অন্য একটি পাএ নিয়ে কাটাগুলো বেছে রাখুন।
আবারো কড়াইতে তেল গরম করে সেখানে পিয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি ও পরিমাণ মতো লবণ দিন। হালাকা বাদামী করে ভেজে তুলুন।এবং সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ♥এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ♥ ♣আশা করি সবাই রেসিপি টি ভালো লাগবে ♣ ♦ঘরে থাকুন ♦ ♥নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন ♥ ধন্যবাদ সবাইকে 🙏🙏
2 comments
অসাধারণ রেসিপি ভাইয়া, সম্পূর্ণ আনকমন একটা রেসিপি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটা রেসিপি। আমি আগে কখনো খাইনি। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।