চিলি প্রণ
প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে আবারো হাজির হলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন জেনে নিই রেসিপি টি কিভাবে তৈরি করব। উপকরণ সমূহ: চিংড়ি ২০০ গ্রাম। (চিংড়ি মাথা গুলো ছাড়িয়ে নিন)। ডিম ১ টি। কণ ফ্লাওয়ার পরিমাণ মতো। ক্যাপসিকাম ১ টি। পেয়াজ টুকরো করা ১ টি। আদা কুচানো আধা চা চামচ। রসুন কুচানো আধা চা চামচ। কাচা মরিচ বাটা আধা চা চামচ। টমটো কেচাপ আধা চা চামচ। উস্টার চস আধা চা চামচ। সাদা ভিনাগার আধা চা চামচ। আদা ও রসুন বাটা ১ চা চামচ। গাজর কুচি ১ টি। তেল পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো। চিনি পরিমাণ মতো। পেয়াজ পাতা কুচি সাজানো জন্য।
তৈরি করার নিয়ম: কণ ফ্লাওয়ার ডিম মিশিয়ে মিশ্রন তৈরি করুন।এর ভেতর আদা রসুন বাটা ও লবণ মেশান।এই মিশ্রণ ভেতর চিংড়ি দিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রাখুন। এক ঘন্টা পর গরম করা তেলে মেরিনেট করা চিংড়ি গুলো ভেজে তুলুন। এবার অন্য একটি কড়াইতে ২ চা চামচ তেল দিয়ে গরম করুন।তেল গরম হলে ক্যাপসিকাম টুকরো ও পেয়াজ দিন।
একটু নাড়াচাড়া করে এর ভেতরে গাজর কুচি আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এরপর কাচা মরিচ দিয়ে ভালোকরে কষিয়ে নিন। তেল বের হওয়া শুরু হলে দুই রকমের সস গুলো দিয়ে দিন।এরপর ভেজে রাখা চিংড়ি এর ভেতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
চিংড়ি সাথে সবজির ভালো ভাবে মিশে গেলে সাদা ভিনাগার ও সামান্য চিনি দিয়ে দিন।কিছু সময় নাড়িয়ে নিন। এরপর নামিয়ে ফেলে সারভিং ডিশ এ ঢেলে পেয়াজ কুচি গুলো সাজিয়ে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে বেশ ভালো লাগবে খেতে।
5 comments
চিংড়ি আমার খুব পছন্দের একটি খাবার। আমি চিংড়ির অনেক রেসেপি খেয়েছি। তবে চিলি প্রন রেসেপিটি দেখতে খুব সুস্বাদু লাগছে। আমি এটি বাসায় অবশ্যই বানাবো।
হা আপু, যখন রেসিপি তৈরি করবেন, আমাদের একটু বলিয়েন 😁😁
ভাইয়া আপনার রেসিপি গুলো আমার কাছে খুবই ভালো। কারণ আপনার রেসিপিগুলো সবই আনকমন রেসিপি।
সব সময় পাশে থাকার জন্য ভালোবাসা রইল ❤️❤️
আপনিও আমার পাশে একটু থাকুন 😭😭😭😭😭