read.cash Log in
@abanik111 more from that month

টক -ঝাল তেতুল চিংড়ি

প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আবারো আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপিটি আগের রেসিপি মতো এই রেসেপি সবার ভালো লাগবে। আসুন জেনে নিই নতুন রেসেপি কিভাবে তৈরি করব:

উপকরণ : চিংড়ি ২৫০ গ্রাম। ঘন তেতুল গোলা পানি ১/২ কাপ। মরিচ বাটা ১ চা চামচ। ধনে গুড়া ১/১ চা চামচ। ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ। চিনি সামান্য। হলুদ ১ চিমটি। তেল আধা কাপ। লবণ পরিমাণ মতো। পানি পরিমাণ মতো। তৈরি করার নিয়ম: চিংড়ি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিন।এবং রান্না সব উপকরণ হাতের কাছে নিয়ে রাখুন। প্যান এ তেল গরম করে চিংড়ি দিয়ে দিন।

একে একে সমস্ত গুড়ো মসলা গুলো দিয়ে দিন। ভালো করে ভেজে নিন।খানিকটা ভাজা হলে তেতুল পানি ও চিনি দিয়ে দিন।

এগুলো দেওয়া পর আবার ভাজতে থাকুন। ভাজা হয়ে আসলে চিংড়ির গায়ে মসলা লেগে আসলে নামিয়ে নিন। ★নামানো পর গরম গরম পরিবেশন করুন। [রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট সাবক্রাইব করে পাশে থাকুন]

6 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.